×

সারাদেশ

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম

নড়াইলে ভোক্তা অধিকারের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: কাগজ প্রতিবেদক

নড়াইলে রমজানের প্রথম দিনে  জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের রুপগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময়  দোকানে মূল্য তালিকা না থাকায়, মোড়কজাত বিধি লঙ্ঘনসহ ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অপরাধ করায় ফিরোজ ফল ভান্ডারকে ৫ হাজার, আলম ফল ভান্ডারকে ১ হাজার এবং আমির হামজা সবজি ভান্ডার নামে এক প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, পবিত্র রমাজান মাসে নিত্যপণ্যের দাম যাতে সহনশীল থাকে, সে-কারণে ব্যবসায়ীদের জরিমানা ও সতর্ক করা হয়েছে। আমাদের  এ কার্যক্রম অব্যহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App