×

সারাদেশ

নড়াইলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত

Icon

শুভ সরকার, নড়াইল থেকে

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ পিএম

নড়াইলে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

নড়াইলে নানা আয়োজনে  শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৯১ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব -২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলের আয়োজনে এ উপলক্ষে সংগীতানুষ্ঠান, শ্রী রামকৃষ্ণের ‘জীবন ও আদর্শের’ ওপর আলোচনা সভা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  ( প্রশাসন ও অর্থ ) মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ,নড়াইল শাখার সভাপতি অ্যাডঃ উত্তম কুমার ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন,যশোর ও নড়াইলএর অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ।

রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন ,চাঁদপুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী  স্থিরাত্মানন্দজী মহারাজ এর সভাপতিত্বে সোনালী ব্যাংক নড়াইল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন ,নড়াইলের উপাধ্যক্ষ স্বামী  আরাধনানন্দ, রামকৃষ্ণের বিপুল সংখ্যক ভক্ত, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে  গত ১৯ ফেব্রুয়ারী জন্মতিথি উপলক্ষে  শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বিশেষ পূজাঁ,হোম, যজ্ঞ,,পুস্পাঞ্জলী,  শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথামৃত পাঠ, ভজন সংগীত পরিবেশন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App