×

সারাদেশ

খুলনায় শপিং সেন্টারে আগুন: পুড়লো ১০ দোকান

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫ পিএম

খুলনায় শপিং সেন্টারে আগুন: পুড়লো ১০ দোকান

ছবি: সংগৃহীত

মধ্যরাতে খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এ বিষয়ে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল মালেক বলেন, মার্কেটে ঝুঁকিপূর্ণ অবস্থায় অসংখ্য বৈদ্যুতিক তার রয়েছে। এছাড়া যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেই। খবর পেয়ে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে  কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App