×

সারাদেশ

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার (দক্ষিণ) থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

ছবি: কাগজ প্রতিবেদক

টেকনাফের শাহপরীতে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তি হচ্ছে মিয়ানমারের মংডু নাপিতের ডেইল এলাকার  মৃত বাছা মিয়া ছেলে নুরুস সাফা (৪৭)। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ( ২৪ ফেব্রুয়ারি)  মঙ্গলবার ভোর ৫ টায় কোস্ট গার্ড  শাহপরী আউটপোস্টের সদস্যরা কক্সবাজারের টেকনাফ উপজেলার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় ১টি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লেঃ কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App