×

সারাদেশ

তথ্য প্রতিমন্ত্রী

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আসবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ পিএম

আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আসবে

ছবি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

দেশের আইপি টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোকে একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং গণমাধ্যমের শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি সফরে নিজের নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইল প্রেস ক্লাব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে কেবল একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন, তাঁদের অবশ্যই সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। কারণ, একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গণতন্ত্র বিকাশের জন্য অপরিহার্য বলে প্রধানমন্ত্রী মনে করেন।

মন্ত্রণালয়ের গত ১৭ বছরের কাজের সমালোচনা করে ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রণালয়ে বসে বুঝতে পারছি বিগত সময়ে কীভাবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কাজ চালানো হয়েছে। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা করা হয়নি। তবে এখন থেকে সবকিছুই চলবে সুনির্দিষ্ট নিয়মের ভিত্তিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় এটিই প্রতিমন্ত্রীর প্রথম সফর। নান্দাইলে পৌঁছালে জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশ তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানান।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন। সেখানে তিনি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App