×

সারাদেশ

মটরসাইকেলে প্রাণ গেল গৃহবধুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১, ০৭:৩২ পিএম

বাউফলে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মিনারা বেগম (৩৪) নামের এক গৃহবধুর। রবিবার (১০ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার কালাইয়া-বরিশাল মহাসড়কের বিলবিলাস বাজারের বড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু মিনারা বেগম উপজেলার সদর ইউনিয়নের বড়ইতলা গ্রামর বজলুল কবিরাজের স্ত্রী।

নিহত গৃহবধু মিনারা বেগমের দেবর ফজলুল হক বলেন, রবিবার সকাল ৮টার দিকে সড়ক পাড়াপাড়ের সময় পশ্চিম দিক থেকে (বগা এলাকা থেকে) দ্রুত গতিতে আসা একটি মটর সাইকেল মিনারা বেগমকে সজোরে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে সে অজ্ঞান হয়ে সড়কের উপড় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনারা বেগমকে মৃত্যু ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App