×

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম অভিমুখ লেনে দাউদকান্দি থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রীরা। অন্যদিকে ঢাকাগামী গাড়ির চাপে ঢাকার প্রবেশদ্বার হানিফ ফ্লাইওভারেও যানজটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. শাহীনুর আলম বলেন, মহাসড়কের সংস্কার কাজে ধীরগতি এবং শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার সকাল ৮ টায় চান্দিনা ডেনিম গার্মেন্টস শ্রমিকরা তিন মাস বেতন ভাতা না পাওয়ায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। কারখানাটির কয়েকশ শ্রমিক উপজেলার হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাঁরা বেলাশহর এলাকার ‘ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেড’ নামে একটি পোশাক কারখানার শ্রমিক।

আন্দোলনের কারনে ধীরে ধীরে দুপাশে যানজট বাড়তে থাকে এবং দাউদকান্দি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত বেড়ে যায়। একপর্যায়ে তা দাউদকান্দি, গৌরীপুর, চান্দিনা, নিমসার ও ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় প্রায় স্থবির হয়ে পড়ে যান চলাচল। এতে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা দিতেও দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন।

যাত্রীদের অভিযোগ, রমজানের রোজা রেখে এই গরমে দীর্ঘ সময় ধরে যানজটে আটকে থাকায় খুবই কষ্ট হচ্ছে। কেউ কেউ নির্ধারিত সময়ের গুরুত্বপূর্ণ কাজ ও গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।

ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন সাগর আহমেদ তিনি বলেন, দাউদকান্দি থেকে ক্যান্টনমেন্ট পর্যন্ত সর্বোচ্চ ৩০-৪০ মিনিটের রাস্তা, অথচ এটুকু জায়গা আসতে সময় লেগেছে দেড় ঘণ্টার বেশি। প্রচণ্ড গরম ও রমজান মাসে এমন ভোগান্তি আমাদেরকে দ্বিগুণ কষ্ট দিয়েছে। আশা করি ভবিষ্যতে এমনটা যেন না হয় পুলিশ সে বিষয়ে খেয়াল রাখবে।

বাস চালক আলমগীর হোসেন বলেন, আমরা নির্দিষ্ট টাইম মেন্টেইন করে গাড়ি চালাই। যাত্রীদের ভুগান্তি কমাতে সঠিক সময়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। একটা কোম্পানির শ্রমিকদের হঠাত আন্দোলনের কারনে জনগনের এমন ভুগান্তি মেনে নেওয়া যায় না। পুরু দুই ঘন্টা ধরে থেমে থেমে গাড়ি চালাচ্ছি। কখন যে পৌঁছাতে পারব জানি না।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ রুহুল আমিন বলেন, চান্দিনা ডেনিম গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের বেতন বোনাস বন্ধ থাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন করলে এখানে যানজটের সৃষ্টি হয়। পরে আমাদের পুলিশের সহযোগিতায় তাদেরকে অবরোধ থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, ক্যান্টনমেন্ট এলাকার সড়ক মেরামতের কারনে গাড়ি ধীরে চলছে। অপরদিকে চান্দিনায় শ্রমিকদের আন্দোলনের কারনে যেই যানজটের সৃষ্টি হয়েছে সে কারনেও গাড়ি এখন ধীরে চলছে।

শ্রমিকদের আন্দোলনের কারনে ভোগান্তি পাচ্ছে সাধারণ মানুষ। তাদের বেতন ভাতার অভিযোগেএ বিষয়ে জানতে চাইলে ডেনিম প্রসেসিং প্ল্যান্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা শ্রমিকদের বলেছি, বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারি মাসের বেতন পাবেন তারা। আর ১৬ মার্চের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদের বোনাস পাবেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App