×

সারাদেশ

ডিসিকে ফোন করে দৃষ্টি প্রতিবন্ধীর পরিবার পেল ভ্যানগাড়ি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ০২:৩০ পিএম

ডিসিকে ফোন করে দৃষ্টি প্রতিবন্ধীর পরিবার পেল ভ্যানগাড়ি

ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের পরিবারকে ব্যাটারি চালিত ভ্যানগাড়ি দেয়া হয়েছে। ডিসিকে ফোন করে ওই দৃষ্টি প্রতিবন্ধীর পরিবার পেল ভ্যানগাড়িটি।

দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের বাড়ি রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামে। মাফিয়া খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ২য় বর্ষে লেখাপড়া করেন। তারা পরিবারের পাঁচ জন সদস্য। তার বাবা ছিলেন একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে চালাতেন সংসার। মাফিয়া খাতুনের বাবা আমজাদ হোসেন ফকির সাড়ে চার মাস আগে মারা যান। মারা যাওয়ার ১০ দিন আগে মাফিয়া খাতুনের বাবার ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এরপর থেকেই তার পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছিলেন।

প্রাধানমন্ত্রীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসক ওই দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের পরিবারকে ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত ভ্যানগাড়ি প্রদান করেন। সোমবার (১১ জানুয়ারি) সকালে রাণীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই দৃষ্টি প্রতিবন্ধীর পরিবারের হাতে ভ্যানগাড়িটির চাবি তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক হারুনু অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম সহ আরো অনেকেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App