×

সারাদেশ

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, আটক সাংবাদিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৫২ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, আটক সাংবাদিক

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে মেহেরপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে আব্দুর রউফ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড–সংলগ্ন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক আব্দুর রউফ শহরের মল্লিকপাড়ার প্রয়াত সরাফত আলীর ছেলে। পুলিশ ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজির চেষ্টা করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, রমজান মাসের শুরু থেকেই তিনি উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের প্রধান সহকারী মোশারফ হোসেন এবং পরিসংখ্যানবিদ আকরাম হোসেনকে মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে বার্তা পাঠান। টাকা না দিলে দেখে নেওয়ার হুমকিও দেন।

রোববার সকালে তিনি সরাসরি কার্যালয়ে গিয়ে টাকা দাবি করলে কর্মচারীরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বলেন, ওই ব্যক্তি মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। সকালে অফিসে এসে সরাসরি টাকা দাবি করলে সহকর্মীদের সহযোগিতায় তাকে আটক করা হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন: ফেনীতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষে নিহত-১

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঞ্জুমান আরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অফিসের দুই স্টাফের কাছ থেকে চাঁদাবাজির খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়েমেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলাটির বাদী হয়েছেন পরিসংখ্যানবিদ আকরাম হোসেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নতুন নয়। গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চাঁদাবাজির সময় জনতার হাতে আটক হয়েছিলেন তিনি। ওই ঘটনায় দীর্ঘদিন কারাগারেও ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App