×

সারাদেশ

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ পিএম

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৪ বাংলাদেশি জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার জেলের পরিবার যোগাযোগ করা হয়েছে, বিজিবিকেও ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি, তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App