×

সারাদেশ

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

পাবনা-৪ আসনের এমপিকে অবাঞ্ছিত ঘোষণা বীর মুক্তিযোদ্ধাদের

ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা দিবসে পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে ডিআরএম চত্বরে অনুষ্ঠিত ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ঘোষণা দেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার সদরুল হক সুধা।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সদরুল হক সুধা বলেন, যারা জামায়াতে ইসলামী হিসেবে ৫৪ বছর শহীদ মিনারে আসেনি, বাংলাদেশকে স্বীকার করেনি, তারা আজ কেন শহীদ মিনারে আসছে; এ প্রশ্ন সবার।

আরো পড়ুন: প্রধান প্রকৌশলী ‘বিশেষ অতিথি’, শিক্ষকদের অনুষ্ঠান বয়কট

পাবনা জেলা জামায়াতের আমীর ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী শহরের আলহাজ মোড় বিজয় স্তম্ভে ফুল দিতে যান বলে জানা গেছে। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পর হঠাৎ তাদের এ কার্যক্রমের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা, সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হানিফ, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল রুম্পা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমানসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

এছাড়াও উপস্থিত ছিলেন রেলওয়ে নাজিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানা, সম্পাদক খন্দকার সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক সুমন আলী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বশত্রুতার জের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

পূর্বশত্রুতার জের যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধান

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার সেলিম প্রধান

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App