×

সারাদেশ

খাগড়াছড়ি

ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

ইউপিডিএফ সংগঠককে গুলি করে হত্যা

ছবি: নিহত নীতিদত্ত চাকমা

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম নীতিদত্ত চাকমা (৫০), তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সংগঠক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীতিদত্ত চাকমা পানছড়ির উত্তর শান্তিপুর এলাকার বর্ণনাতীত চাকমার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, নীতিদত্ত চাকমা ওই সময় সুতাকর্মা পাড়ার একটি দোকানে বসে ছিলেন। এসময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর তাকে উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. জয়া ত্রিপুরা জানান, তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। নিহতের পেটে গুলির চিহ্ন রয়েছে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে তিনি এর বেশি বিস্তারিত জানাতে পারেননি।

এদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সংগঠক অমর চাকমা ঘটনার জন্য প্রসিতপন্থী ইউপিডিএফকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে প্রতিপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App