×

সারাদেশ

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ হরিণ শিকারী আটক

ছবি: সংগৃহীত

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে চার হাজার ফুট মালা ফাঁদসহ ছগির খান (৪০) নামে এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ডিমের চরে অভিযান চালিয়ে তাকে আটক করেন বনরক্ষীরা। ঘটনাস্থল থেকে হরিণ শিকারের আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটক শিকারী পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে।

অভিযানকালে শিকারী দলের আরো পাঁচ সদস্য গহীন বনে পালিয়ে যায়। তাদেরকে আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছে বনবিভাগ। 

শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মিজানুর রহমান জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে হরিণ শিকারের খবর জানতে পেরে ডিমের চরে অভিযান পরিচালনা করেন। প্রথমে বনরক্ষীরা বনের বিশাল এলাকাজুলে মালাফাঁদ পাতা দেখতে পেয়ে শিকারীদের সন্ধান করতে থাকেন। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে শিকারীরাও পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও দলের আরো পাঁচ শিকারী গহীন বনে পালিয়ে যান। পরে বনে তল্লাশি করে প্রায় সোয়া কিলোমিটার এলাকায় পেতে রাখা নাইলনের সুতার তৈরী ৪ হাজার ফুট হরিণ শিকারের মালাফাঁদ ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, কচিখালী ডিমেরচরে মালাফাঁদসহ আটক হরিণ শিকারীর বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক শিকারীদের আটকে বনে তল্লাশি চলছে। এছাড়া হরিণ শিকারসহ বন অপরাধ দমনে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App