×

সারাদেশ

বিবাহিত ব্যক্তি ছাত্রদল সভাপতি, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পিএম

বিবাহিত ব্যক্তি ছাত্রদল সভাপতি, পদবঞ্চিতদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নরসিংদীতে ২২ বছর পর গঠিত বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত ও রাজনীতিতে সক্রিয় নন- এমন অভিযোগে সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

মঙ্গলবার (৭ এপ্রিল) ছাত্রদলের পদবঞ্চিতরা বেলাবো বাজার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে আগুন দেন ও স্লোগান দিয়ে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

খবর জানতে পেরে বেলাবো থানার ওসি এস এম আমানুল্লাহ পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

ছাত্রদল কর্মীরা জানান, দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। সোমবার (৬ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত প্যাডে আশিক সুজন মামুনকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়।

চিঠিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা। বিবাহিত থেকে ছাত্রদলের কমিটিতে থাকার সুযোগ নেই।

এদিকে, ৬ সদস্যের কমিটি ঘোষণার পর থেকেই নতুন কমিটির সভাপতি আশিক সুজন মামুন বিবাহিত এবং রাজনীতিতে সক্রিয় নন এমন অভিযোগে লেখালেখি হয় সামাজিক মাধ্যমে। সেই সঙ্গে কমিটি বাতিলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি তোলা হয়। মঙ্গলবার কলেজ রোডে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন ছাত্রদলের একাংশ।

উপজেলা ছাত্রদল সভাপতির বিয়ের একটি ছবি আসে প্রতিবেদকের হাতে। তবে বিয়ের বিষয়টি অস্বীকার করেন নবগঠিত ছাত্রদল কমিটির সভাপতি আশিক সুজন মামুন। তিনি বলেন, আমি রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। আওয়ামী লীগ সরকারের আমলে আমি রাজপথে থেকে আন্দোলনে অংশগ্রহণ করেছি। কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। দলের প্রতি আমার দায়িত্ববোধ ও কার্যক্রম দেখে স্বাস্থ্যমন্ত্রী ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ আমাকে বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি ঘোষণা করেন। এ কারণে আমার প্রতিপক্ষ ছাত্রদলের সভাপতি হতে চেয়েছিল যারা, তারা কিছু ভাড়াটিয়া লোকদের নিয়ে বেলাবো বাজারের কলেজ রোডে টায়ারে আগুন লাগিয়েছে বলে শুনেছি।

আশিক সুজন মামুন আরও বলেন, আরেকটি পক্ষ আমি বিবাহিত এরকম মিথ্যা অপবাদ দিয়ে এআই দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। সত্যিকারার্থে এগুলো ভুয়া এবং মিথ্যা অপপ্রচার। আমি বিয়ে করিনি। যারা এসব করছে আমি তাদের বিচার চাই এবং নিন্দা জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App