×

সারাদেশ

কুকুর-কুমির কাণ্ড তদন্তের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পিএম

কুকুর-কুমির কাণ্ড তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে হজরত খানজাহান (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘিতে কুমিরের মুখে একটি কুকুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা দৃষ্টিগোচর হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাগেরহাটের ঘটনাটি তাকে গভীরভাবে ব্যথিত করেছে। শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন মানুষ হিসেবেও তিনি মর্মাহত।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশে মানুষ এবং সব প্রাণের বসবাসের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এই অমানবিক ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এদিকে প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বাগেরহাট জেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহকারী কমিশনার (ভূমি) এম শরীফ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. পলাশ কুমার দাস এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App