×

সারাদেশ

গাইবান্ধায় সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পিএম

গাইবান্ধায় সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগদা ফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন, রয়েল মার্ডির মেয়ে শিউলি মার্ডি (২৫), লুকাশ মুর্মু (৭০) ও নিমাইয়ের স্ত্রী মামুলী হাশদা (৩৫)। 

আহতদের মধ্যে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বাগদা ফার্মের জমি সাঁওতাল বাঙালিদের ফেরতের দাবিতে বিক্ষোভের জন্য বাগদা ফার্মের অফিসের সামনে যাচ্ছিল বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ফিলিমন বাস্কের নেতৃত্বে একদল সাঁওতাল নারী-পুরুষ।

তারা বিক্ষোভ স্থলের ২০০ গজ পূর্বে পৌঁছালে ওই কমিটির অপর একটি পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে শিউলি মার্ডি, লুকাশ মুর্মু, নিমাইয়ের স্ত্রী মামুলীসহ তিনজন আহত হন। পরে স্বজনরা আহতদের মধ্যে শিউলি মার্ডি ও মামুলি হাশদাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।। 

বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা জয়পুর পাড়ায় ফিলিমন বাস্কে জানান, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য ফার্মের সামনে যাচ্ছিলাম। কর্মসূচি স্থলে পৌঁছার আগেই আমাদের ওপর হামলা করা হয়। প্রতিপক্ষ জাফরুলের নেতৃত্বে স্বপন, সাবুসহ অন্যরা এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা গত শনিবারও একটি প্রতিবাদ সভা করেছি। আমরা যাতে আন্দোলন না করতে পারি সেজন্য ইপিজেডের দালালেরা আমাদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন ফিলিমন বাস্কে।

এদিকে, ঘটনার সময় ঘটনাস্থলে না থাকার দাবি করে জাফরুল বলেন, আমি শহরে আছি ফোনে বিষয়টি নিশ্চিত হয়েছি। ফিলিমন বাস্কের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্থানীয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি হয়েছে তিনটা। কার লোকজনের মধ্যে ঘটনা ঘটেছে আমরা তা খতিয়ে দেখছি।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিক ইকবাল বলেন, সাঁওতাল দুজন নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হোন, তারা চিকিৎসাধীন আছেন, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পবিত্র কুমার বলেন, সাঁওতালদের দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের ১৮৬২ একর জমি বাপ দাদার সম্পত্তি দাবি করে জমির মালিকানার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে গোবিন্দগঞ্জের সাঁওতালরা। তাদের সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি নামে একটি কমিটিও রয়েছে। সম্প্রতি সাঁওতাল নেতা ফিলিমন বাস্কে ও জাফরুলের নেতৃত্বে ওই কমিটি ভেঙে দুই ভাগ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রিমান্ডে সাবেক দুই ডিজিএফআই কর্মকর্তা

রিমান্ডে সাবেক দুই ডিজিএফআই কর্মকর্তা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি-প্রধানের সাক্ষাৎ

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App