×

সারাদেশ

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

দুই বাসের মাঝখানে চাপা পড়ে হকার নিহত

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ডে গাড়িতে ফেরি করে পণ্য বিক্রির সময় দুই বাসের মাঝখানে চাপা পড়ে  উসমান আলী (৪২) নামে একজন নিহত হয়েছেন। 

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, উসমান আলী শহরের মেইন বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে ফেরি (হকারি) করে পণ্য বিক্রি করতেন।

বিকেল সাড়ে ৩টার দিকে মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। 

এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন হকার উসমান আলী।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যাপারে নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাস চিহ্নিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App