×

সারাদেশ

৫ বছর পর মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম

৫ বছর পর মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি: সংগৃহীত

নির্বাচন হয়েছে ২০২১ সালে। বিজয়ী প্রার্থী হিসেবে শপথ নিয়ে সিলেটের কানাইঘাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বও পালন করেছেন আওয়ামী লীগের প্রার্থী লুৎফর রহমান।

তবে ফলাফল মেনে নিতে না পারায় দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ে জিতে যান স্বতন্ত্র প্রার্থী (কানাইঘাট বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক) মো. সুহেল আমীন। 

জানা গেছে, ২০২১ সালের ওই নির্বাচনে মাত্র ১৪৬ ভোটে লুৎফর রহমানকে জয় দেখানো হয়েছিল।

তবে আদালতের নির্দেশনায় পুনরায় গণনায় মো. সুহেল আমীন ৬৮৪ ভোট বেশি পাওয়ার তথ্য ওঠে আসে। ফলে গত ৭ জানুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল তাকেই বিজয়ী ঘোষণা করেন।

একইসঙ্গে নির্বাচন কমিশনকে সাতদিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশনা দেন। 

সেই নির্দেশনার আলোকে ২০২১ সালের ২৯ মার্চ লুৎফর রহমানকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেটে মো. সুহেল আমীনের নাম স্থলাভিষিক্ত করে সংশোধন আনে নির্বাচন কমিশন।

ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা গেজেটে বলা হয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. সুহেল আমীন জগ মার্কায় নির্বাচন করেছিলেন।

জানা গেছে, লুৎফর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি আগস্টের সরকার পরবর্তনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ওই নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেন সিলেটের তৎকালীন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App