×

সারাদেশ

পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পিএম

পাম্পে সিরিয়াল নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষে আহত ১০

ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল ও স্থানীয় সূত্র জানিয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন ‘আর এস ফিলিং স্টেশনে’ এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে তর্ক হয়। পরে তা দ্রুতই দুইপক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইমন হাসান রকি বলেন, ‘যারা মারামারিতে জড়িয়েছে তারা কেউ আমাদের দলের পদধারী নেতা নয়। তারা কর্মী। ছোট ঘটনা সাংবাদিকরা তিলকে তাল করছেন বলেও দাবি করছেন তিনি। আর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান সাংবাদিক পরিচয় শুনে ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।’

চৌগাছা থানার ওসি নুরুল আমিন বলেন, ‘বিষয়টি দু’পক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App