×

সারাদেশ

নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি :

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে এক কথিত ‘বালু দস্যু’কে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকা থেকে খলিল (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে।

আরো পড়ুন: শিঙাড়া, কাঁচামরিচ আর পেঁয়াজ না দিলে মাথা গরম হয়ে যায়: জয়া

স্থানীয় সূত্র ও নৌপুলিশ ফাঁড়ির তথ্যমতে, খলিল দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে একদল বালু দস্যু গভীর রাতে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করত এবং পরবর্তীতে তা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চক্রটির সদস্য হিসেবে খলিল সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নৌপুলিশের তৎপরতা বাড়ায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

আরো পড়ুন: ইরানি তেল কিনলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের সতর্কতা

এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন ভোরের কাগজকে বলেন, “মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের মধ্যে খলিল একজন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত দুই দিন আগেও সে বালু উত্তোলন করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অবৈধ কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App