×

সারাদেশ

মাগুরায় বাসযাত্রী-শ্রমিক সংঘর্ষে আহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ পিএম

মাগুরায় বাসযাত্রী-শ্রমিক সংঘর্ষে আহত ৪

ছবি: সংগৃহীত

মাগুরা শহরের ঢাকা রোড বাসস্টান্ডে যাত্রী ও স্থানীয় শ্রমিকদের সংঘর্ষে চারজন রক্তাক্ত যখম হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে পরিবহনের টিকিটের টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা  হলেন মধুমতি পরিবহনের যাত্রী মাগুরা শহরের পারনান্দুয়ালী গ্রামের আবুল কালামের ছেলে চয়ন (২৩) ও তার ভাই জুবায়ের (২৫), পাল্লা গ্রামের বদরুল ইসলাম (৫০) ও আতিয়ার রহমানের ছেলে তৌকির আহমেদ (২৫) ।

আহতদের মধ্যে চয়ন মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হাসানের ভাতিজা।

চয়ন জানান, তিনি মাকে নিয়ে ফরিদপুর যাওয়ারর উদ্দেশ্যে মধুমতি পরিবহনে টিকিট কাটেন। বাসটি আসতে অনেক দেরী হওয়ায় তিনি অন্য গাড়িতে যাওয়ার জন্য টিকিটের টাকা ফেরৎ চান। এ সময় টিকিটম্যান বদরুল ইসলাম তার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে  পড়েন। এক পর্যায়ে তাকে মারধর করেন বদরুল। খবর পেয়ে চয়নের এলাকার লোকজন সেখানে এসে  বদরুলকে মারপিট করেন।

এ ঘটনার জের ধরে চলা সংঘর্ষে পাল্লা গ্রামের তৌকির, পারনান্দুয়ালী গ্রামের জুবায়েরসহ চারজন আহত হন। তাদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান  জানান, ঘটনার খবর পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা  চলছে। এখনো কোন মামলা  হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App