×

সারাদেশ

মাদকের টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

মাদকের টাকা না পেয়ে নিজের ঘরেই আগুন

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় পরিবারের কাছে মাদকের টাকা না পেয়ে নিজ বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এনামুল হাসান (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। 

রোববার (১৯ এপ্রিল) রাতে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে।

টানা দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে ওই পরিবারের বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবি পরিবারটির।

স্থানীয় ও নিকটাত্মীয়রা জানান, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলামের বড় ছেলে এনামুল হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেন।

রোববার সকাল থেকে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। পরিবার তাকে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে এনামুল হাসান নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

দুই ঘণ্টার আগুন স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে যায় পুরো বসত ঘরটি। 

দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, ‘ঘটনাটি সত্য। গত ৬ মাস আগেও আমরা তার একটি সালিশ দরবার করেছি। এনামুল হাসান মাদকের জন্যই এ ঘটনা ঘটিয়েছে।’ 

এ ব্যাপারে অভিযুক্ত এনামুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তার কথায় অসঙ্গতি পাওয়া যায়। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, ‘মাদকাসক্ত ছেলে নিজ ঘরে অগ্নিসংযোগের ঘটনার কথাটি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App