×

সারাদেশ

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১১:১০ পিএম

চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক

ছবি- সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়ি একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। এতে হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

রোববার (৩ মে) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন (নং-৭১)।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, রেললাইনের পাশের একটি মাদরাসার শিক্ষার্থীরা প্রথমে ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করে। তাদের চিৎকারে ট্রেন কর্তৃপক্ষ দ্রুত ট্রেন থামায়।

পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমরান হাসান বলেন, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণেই ইঞ্জিনে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

প্যারাসেইলিংকালে পর্যটকের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর বিশেষ নির্দেশনা

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরের আন্দোলনে: পানিসম্পদমন্ত্রী

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

সৌদি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

‘সিজেপি’-কে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার আহ্বান মুকেশ খন্নার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App