×

সারাদেশ

ধুনটে ইউপি ভবন থেকে কম্পিউটার সামগ্রী চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১, ০৪:২১ পিএম

ধুনটে ইউপি ভবন থেকে কম্পিউটার সামগ্রী চুরি

ইউনিয়ন পরিষদ কার্যালয়

বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে উদ্যোক্তার কক্ষ থেকে প্রায় ৩ লক্ষ টাকা মুল্যের কম্পিউটার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপি সচিব বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে কাজ করে উদ্যোক্তা নাসিমা খাতুন। রবিবার কাজ শেষে সন্ধ্যায় সে কক্ষটি তালাবন্ধ করে বাসায় যান। এ অবস্থায় সোমবার সকালে উদ্যোক্তা নাসিমা খাতুন কাজের উদ্দেশ্যে কার্যালয়ে পৌঁছে চুরির বিষয়টি টের পায়। পরে সে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে অবগত করে। এ ঘটনায় সোমবার বিকেলে ইউপি সচিব ফরহাদ আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, রবিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ভবনের ছদের উপর উঠে দ্বিতীয় তলায় উদ্যোক্তার কক্ষের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কক্ষের ভেতর রক্ষিত ১টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ২টি প্রিন্টার ও আইপিএস এর ব্যাটারিসহ প্রায় ৩লক্ষ টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায়।

ইউপি সচিব ফরহাদ আলী জানান, রবিবার রাতে ইউনিয়ন পরিষদ ভবনে গ্রাম পুলিশ পাপন চন্দ্র মালি রাত্রিকালীন পাহারায় নিয়োজিত ছিল। সে ঘুমিয়ে গেলে চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। তবে অভিযোগে কারও নাম উল্লেখ করা হয়নি। এক প্রশ্নের জবাবে ভোরের কাগজকে তিনি বলেন, স্থানীয় মাদকাসক্ত ব্যাক্তিরা চুরির ঘটনার সাথে জড়িত থাকতে পারে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ইউনিয়ন পরিষদের উদ্দ্যোক্তার কক্ষে চুরির অভিযোগটি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তার তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App