×

সারাদেশ

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জনির মটরসাইকেল শোডাউন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ০৫:৪৪ পিএম

আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জনির মটরসাইকেল শোডাউন

ছবি: সুকুমল কুমার প্রামানিক

নওগাঁর রাণীনগরে আসন্ন সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জামিনুল ইসলাম জনির মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে মটরসাইকেল শোডাউন করেন তিনি।

বিকাল সাড়ে ৩ টায় উপজেলার সদরের রেলগেট এলাকা থেকে দেড় থেকে দুই শ মটরসাইকেল নিয়ে শোডাউন শুরু করেন। শোডাউনটি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শোডাউনে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেয়। এ সময় থেমে থেমে এলাকার জনগনের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন সাবেক ছাত্রলীগ নেতা জামিনুল ইসলাম জনি।

রেলগেট এলাকায় পথ সভায় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জামিনুল ইসলাম জনি সাংবাদিকদের জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং খট্টেশ্বর রাণীনগর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করেছেন তিনি। এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে অংশ নিতে চান জনি।

জনগণের পাশে থেকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে সেবা দিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবেন বলে দাবি করেছেন মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা জামিনুল ইসলাম জনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App