×

সারাদেশ

কয়রায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

Icon

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৭:২২ পিএম

কয়রায় গরু বোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

ছবি: ফাইল ফটো

খুলনার কয়রা উপজেলায় কোরবানির হাটে গরু নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সাত বছরের শিশু সন্তানসহ আরো তিনজন আহত হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ইসলামপুর এলাকার কয়রা পাইকগাছা সড়কে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। 

নিহত মিজানুর রহমান ঢালী (৩৬)উপজেলার ভান্ডারপোল (বেজপাড়া)  এলাকার মাওলানা শামসুজ্জামানের একমাত্র ছেলে।

ঔষধ ব্যবসার পাশাপাশি মিজানুর রহমান বাড়িতে গরু পালন করতেন। আহতরা হলেন, নিহতের শিশুপুত্র হাবিব (৭) আব্দুল (৬৫) আতিয়ার  (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার দুপুরে মিজানুর রহমান ভান্ডারপোল এলাকা থেকে কয়েকটি গরু ভটভটিতে তুলে বামিয়া হাটে বিক্রির জন্য রওনা দেন। পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়রা পাইকগাছা সড়কে পৌছলে গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মিজানুর রহমানের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মিজানুরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শিশু হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য বলেন, হাসপাতালে নেয়ার আগেই মিজানুরের মৃত্যু হয়েছে। তার গলা ও মাথায় গুরুতর জখম রয়েছে।    

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App