×

সারাদেশ

রূপনগরে অভিযান, ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

রূপনগরে অভিযান, ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর রূপনগরে অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১ হাজার ১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। এ ঘটনায় কাজী সাজিদ উল্লাহ দস্তগীর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডব্লিউসিসিইউ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) রূপনগরের ‘টি’ ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশবিষয়ক সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের (বিডব্লিউএ) সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে দুটি কর্ন সাপ, একটি মেক্সিকান ব্ল্যাক কিংস্নেক, একটি গোল্ডেন চাকুনি ট্যারান্টুলা, একটি ব্লাড লেগ ট্যারান্টুলা, একটি ডাম্পি ব্যাঙ, একটি লেপার্ড গেকো, একটি রাউন্ড-টেইল লেপার্ড গেকো, ৮৪৬টি রেড-ইয়ার স্লাইডার কচ্ছপ, ১৮টি পিংক-বেলিড সাইডনেক কচ্ছপ, ১৩৮টি রিভস কচ্ছপ, ৫৬টি কমন স্ন্যাপিং কচ্ছপ এবং ৩৮টি ইয়েলো-ইয়ার স্লাইডার কচ্ছপ উদ্ধার করা হয়। এর মধ্যে ২১টি প্রাণী মৃত ছিল।

ডব্লিউসিসিইউ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর ৩৩ ধারায় রূপনগর থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডব্লিউসিসিইউ। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

বন বিভাগ জানিয়েছে, দেশে বন্যপ্রাণী অবৈধভাবে আমদানি, রপ্তানি, কেনাবেচা ও পরিবহন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। অভিযানে সহযোগিতার জন্য রূপনগর থানা ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-কে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

‘মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কোনো উদ্বেগ নেই: রাষ্ট্রদূত

জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

প্রধানমন্ত্রী জ্বালানি সংকট কাটাতে বাড়ানো হচ্ছে এলএনজি আমদানি

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

একাদশে ভর্তিতে যেসব কলেজে নিষেধাজ্ঞা

মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

মেধাবী স্কাউট শিক্ষার্থীদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App