×

সারাদেশ

ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ এএম

ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা

ছবি : সংগৃহীত

আগামী সাত দিন দেশের সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং এসব অঞ্চলের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর প্রভাবে আগামী পাঁচ দিনে পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে।

এ অবস্থায় নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পাশাপাশি লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

রোববার (৫ জুলাই) রাতে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের সই করা পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতলসংক্রান্ত বিশেষ বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

বিশেষ বার্তায় বলা হয়, আগামী ১২ জুলাই পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত মৌসুমি নিম্নচাপ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে। ফলে স্থানভেদে সর্বোচ্চ ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন : উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮

চট্টগ্রাম বিভাগের নদী অববাহিকা সম্পর্কে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সিলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। আগামী ১০ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম বিভাগ, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা এবং মিয়ানমারের পার্বত্য উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এসব নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা বা প্লাবনের আশঙ্কাও রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের নদী অববাহিকা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বেড়েছে। তবে সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী এবং ভুগাই-কংস নদীর পানি কমেছে। আগামী পাঁচ দিনে উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে এসব নদীর পানি সময়বিশেষে দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে কিছু স্থানে নদীর পানি সতর্কসীমায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এ সময় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবন দেখা দিতে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের নদীগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি স্থিতিশীল ছিল। ধরলা ও দুধকুমার নদীর পানি কমেছে এবং বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন এসব নদীর পানি আরও কমতে পারে। তবে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে আবারও পানি বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১২ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

১২ জেলায় তীব্র ঝড়ের পূর্বাভাস

গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় আছড়ে পড়লো টাইফুন ‘বাভি’, জরুরি সতর্কতা

গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় আছড়ে পড়লো টাইফুন ‘বাভি’, জরুরি সতর্কতা

জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

জনগণ থেকে বিচ্ছিন্ন না করে নিরাপত্তা বলয় তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App