সাময়িক বন্ধ ঘোষণা বান্দরবানের ‘দেবতাখুম’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ‘দেবতাখুম’ পর্যটন কেন্দ্র। মেরামতের কাজের জন্য আগামী ২০ জুলাই পর্যন্ত সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ‘দেবতাখুম’ পর্যটন কেন্দ্র ছাড়া অন্যান্য পর্যটন কেন্দ্র গুলো তেমন ক্ষতিগ্রস্ত না হওয়ায় তা খোলা রয়েছে।
বুধবার (১৫ জুলাই) রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা ভারী বর্ষণ ছড়া ও ঝিরির পানি বৃষ্টি এবং পাহাড় ধসে ‘দেবতাখুম’ পর্যটনকেন্দ্রের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে মেরামতের প্রয়োজন হয়ে পড়ায় পর্যটক ও স্থানীয় জনগণের নিরাপত্তার স্বার্থে ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ‘দেবতাখুম’ সাময়িক বন্ধ থাকবে।
