×

সারাদেশ

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১০:২৮ এএম

বহিষ্কারের পরও থামেনি বিতর্ক, এমপি নজরুলকে ঘিরে নতুন ভিডিও

ছবি: সংগৃহীত

নারী-সংক্রান্ত বিতর্কে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ফের নতুন আলোচনা শুরু হয়েছে। বহিষ্কারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরো কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও সামনে আসছে।

সাম্প্রতিক ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজন নারীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে একটি হোটেলের লবি, করিডর, লিফট ও সিঁড়িঘরে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে গাজী নজরুল ইসলাম, আমিনুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আমিনুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান।

আরো পড়ুন: শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

গাড়িচালক ওবায়দুর রহমানের জানান, এক তরুণীর পরিবারের সঙ্গে সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তার অভিযোগ, ওই তরুণীকে সংসদে চাকরির আশ্বাস এবং তার পরিবারকে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। এসব অভিযোগের পক্ষে সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ওবায়দুর রহমান আরো দাবি করেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাসুম বিল্লাহর নামে একটি প্রথম শ্রেণির ঠিকাদারি লাইসেন্স করা হয় এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ পাওয়ার চেষ্টা করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে গাজী নজরুল ইসলামের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সাতক্ষীরার শ্যামনগর প্রেস ক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বক্তারা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানান।

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া, মামলার অগ্রগতি এবং নতুন নতুন অভিযোগ সামনে আসায় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও আদালতের কার্যক্রমের দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App