×

সারাদেশ

প্রযুক্তিতে একধাপ এগিয়ে গেল নলডাঙ্গা পৌরসভা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১০:০০ পিএম

প্রযুক্তিতে একধাপ এগিয়ে গেল নলডাঙ্গা পৌরসভা

নলডাঙ্গা পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করেন সাংসদ শফিকুল ইসলাম শিমুল। ছবি: এস এম ফকরুদ্দিন ফুটু

নাটোরের নলডাঙ্গায় পৌরবাসীদের নিরাপত্তা দিতে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১৫টি সিসি ক্যামেরা। এতে করে প্রথমবারের মতো সিসি ক্যামেরার আওতায় এসেছে নলডাঙ্গা পৌরসভা। শুক্রবার (৫ ফ্রেবুয়ারি) বিকেলে সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সাংসদ শফিকুল ইসলাম শিমুল। নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির জানান, পৌরবাসীদের নাগরিক নিরাপত্তা দিতে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে পৌরসভার উদ্যোগে ১৫টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো পৌরসভাকে। তিনি আরো বলেন, পৌরসভার বিভিন্ন স্থানে ক্যামেরা বসানো হয়েছে। এতে করে প্রযুক্তিতে আরো একধাপ এগিয়ে গেল নলডাঙ্গা পৌরসভা। যে কোন অপরাধীদের শনাক্ত করতে সহযোগিতা করবে এসব সিসি ক্যামেরা। বাজার এলাকার বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা লাগানোর ফলে বাজারে চুরি, ডাকাতিসহ সব ধরনের অপকর্ম বন্ধ হবে বলে মনে করেন, মেঘনা টেলিকমের মালিক হোসেন মল্লিকসহ অন্যান্য ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের দুই শহর লক্ষ্য করে হুুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App