×

সারাদেশ

চসিক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা চাইলেন রেজাউল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪০ পিএম

চসিক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা চাইলেন রেজাউল

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র মো: রেজাউল করিমচৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ

নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: রেজাউল করিম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চসিক নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে এ শুভেচ্ছা জানায় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছাগ্রহণের পর তাদের উদ্দ্যেশ্যে নব নির্বাচিত মেয়র মো: রেজাউল করিমচৌধুরী বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর সিটি কর্পোরেশনের সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় আপনাদের সততা, কর্তব্য ও নিষ্ঠা একান্তভাবে প্রয়োজন। তিনি আরও বলেন, আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী প্রথম ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাকিছু করতে চাই- সেই আলোকে সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশাকরি। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ন কবির চৌধূুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু,অতিরিক্ত প্রধানপরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী(যান্ত্রিক) মীর্জা ফজলুল কাদের।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App