×

সারাদেশ

ঢাকা-বরিশাল-ঢাকা

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে গোলাপি সড়ক শোভাযাত্রা। ঢাকা- বরিশাল- ঢাকা রুটে ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

কর্মসূচীর মূল লক্ষ্য স্তন ক্যান্সার প্রতিরোধ, সূচনায় নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। রাজধানীতে সীমাবদ্ধ না রেখে এই শোভাযাত্রায় সচেতনতা কার্যক্রমকে জেলা, উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই কর্মসূচিতে নির্ধারিত ২১টি স্পটে পথসভা ও সহজ বাংলায় লেখা প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হবে।

'গোলাপি মানব' হিসেবে পরিচিত দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ এবং ফোরামের প্রধান সমন্বয়কার অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের নেতৃত্বে প্রায় চল্লিশ সদস্যদের স্বেচ্ছাসেবী দল এই শোভাযাত্রায় অংশ নিবেন।

ছবি: সংগৃহীত

শোভাযাত্রার নির্ধারিত স্পট

ঢাকা (মানিক মিয়া এভিনিউ)-  শ্রীনগর-ভাঙ্গা -টেকেরহাট,  রাজৈর- কালকিনি- টর্কি বন্দর- গৌরনদী-বাটাজোর- শিকারপুর-উজিরপুর -বরিশাল- নলছিটি-  ঝালকাঠি-দুর্গাসাগর- বানারীপাড়া-বাবুগঞ্জ- রহমতপুর-মস্তাপুর- মাদারীপুর-শরীয়তপুর- নড়িয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ঢাকা-বরিশাল-ঢাকা স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপি সড়ক শোভাযাত্রা শুরু শুক্রবার

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ নেতার সমর্থকরা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

‘শিশু চোর’ সন্দেহে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App