×

সারাদেশ

বেগুন খেতে গাঁজা চাষ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১ পিএম

বেগুন খেতে গাঁজা চাষ!

গাঁজার গাছসহ কৃষক শহীদ মিয়াকে আটক করে পুলিশ। ছবি: ভোরের কাগজ।

বৃদ্ধ শহীদ মিয়া একজন কৃষক। দিনের বেশির ভাগ সময়ই জমিতে কাটান তিনি। কিন্তু কে জানত শহীদ মিয়া বেগুন চাষের আড়ালে গাঁজা চাষ করছেন। অবশেষে ফাঁস হলো সেই গুমর।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ গাঁজার গাছসহ শহীদ মিয়াকে (৬৫) আটক করে। আটক শহীদ মিয়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর নোয়ামোড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

থানার সাব ইন্সপেক্টের (এসআই) জসিম উদ্দিন জানায়, গ্রামবাসীর অভিযোগ পেয়ে তিনি উত্তর নোয়ামোড়া গ্রামে ছুটে যান। তিনি সেখানের বেগুন খেতে একটি গাঁজা গাছ শনাক্ত করেন। পরে তিনি গাছসহ খেতের মালিক শহীদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসেন।

তবে শহীদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ভালো ফলনের আশায় তিনি সব সময়ই খেতে বেশি সময় কাটান। কখন যে বেগুন গাছের আড়ালে একটি গাঁজা গাছ গজিয়ে উঠেছে তিনি বুঝতে পারেননি। মনে হয় এটি বিচি থেকে গজিয়েছে। তিনি আরো জানান, গাঁজা সেবন তো দূরের কথা তিনি জীবনে কখনো ধুমপান পর্যন্ত করেনি।

বিকালে পুলিশ গাঁজার গাছসহ শহীদ মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নূরে এ আলম তাকে এক হাজার টাকা জরিমানা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

ঢাকা-চট্টগ্রাম ইলেকট্রিক ট্রেনের নকশা চূড়ান্ত

একনেক সভা কী, কীভাবে কাজ করে

একনেক সভা কী, কীভাবে কাজ করে

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App