×

সারাদেশ

রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪২ পিএম

রাণীনগরে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা, যুবক আটক

প্রতীকী ছবি।

নওগাঁর রাণীনগরে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার সময় লালমন চৌধুরী (৩০) নামে এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত লালমন চৌধুরী নওগাঁর মান্দা উপজেলার মিঠাপুর গ্রামের মৃত মোহন চন্দ্রের ছেলে। জানা গেছে, আটক লালমন চৌধুরী রাণীনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল মিরাট ইউনিয়নের জনৈক এক গৃহবধু (২১) কে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এরই একপর্যায়ে সোমবার দিনগত রাত অনুমান ১০ টায় গৃহবধু রাতের খাবার খেয়ে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় লালমন চৌধুরী কৌশলে ওই গৃহবধুর শয়ন ঘরে প্রবেশ করে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে লালমনকে হাতে-নাতে আটক করে। মঙ্গলবার সকালে স্থানীয়রা লালমনকে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করে। এদিন দুপুরে ওই গৃহবধু বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ গৃহবধুর বরাত দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ওই গৃহবধুর স্বামী-শ্বশুর ইন্ডিয়াতে থাকে। ওই বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে ঘরে ঢুকে ধর্ষণ চেষ্টা চালায় লালমন চৌধুরী। এঘটনায় গৃহবধু বাদী হয়ে দুপুরে মামলা দায়ের করেছেন। আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App