×

সারাদেশ

নওগাঁয় ৩৮ কেজি ওজনের পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২১, ০২:৫৫ পিএম

নওগাঁয় ৩৮ কেজি ওজনের পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁয় ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার

নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, রাণীনগর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কারের জন্য খনন কাজ চলছিল। সেখানকার কাজের লোকজন চলে যাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন ওই পুকুরে একটি মূর্তি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করেন। মূর্তিটির ওজন আনুমানিক ৩৮ কেজি। তবে মূর্তিটি কি পাথরের তা যাচাই-বাছাইয়ের পর বলা যাবে বলে জানিয়েছেন ওসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App