×

সারাদেশ

সাতকানিয়ায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২১, ০৯:০৫ পিএম

সাতকানিয়ায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ। ছবি: ভোরের কাগজ প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। (২০ মার্চ) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছদাহা রাজঘাটা এস আই পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, লোহাগাড়ার সুখছড়ি এলাকার আবদুর রহমানের ছেলে মো. ওবায়দুল হক (৩২) ও তাঁর শ্যালক জঙ্গল পদুয়ার ওসমান গনির ছেলে মোহাম্মদ নোমান (২২)।

জানা যায়, শনিবার সকালে বোনের জামাই ওবায়দুল হক ও শ্যালক নোমান মিলে মোটরসাইকেল যোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। তাঁরা মহাসড়কের শিশুতল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুর রব বলেন, শনিবার সকালে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীই ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। মাইক্রোবাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App