×

সারাদেশ

ছাতকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৭০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৪:১১ পিএম

ছাতকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৭০

ফাইল ছবি

সুনামগঞ্জের ছাতকে মাইকে ঘোষণা দিয়ে পূর্ব নির্ধারিত সময়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৭০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে হাসনাবাদ ও করছখালী গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলামান এ সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ ইট-পাটকেলের ব্যবহার করেছে দুই পক্ষের লোকজন।

সংঘর্ষে আহত হাসনাবাদ গ্রামের আরশ আলী, কদরুল ইসলাম, সদরুল ইসলাম, শামছু মিয়া, সাগর আহমদ, করছখালী গ্রামের শামসুল হক, সফির উদ্দিন সাদ্দাম, বিলাল আহমদ, নুমান আহমদ ওয়ারিছ আলী, সফিকুল হকসহ ২০ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

অন্যান্যদের মধ্যে সুজন মিয়া, নুরুল ইসলাম, রইছ আলী, বাহা উদ্দিন শাহী, খালিদ মিয়া, আব্দুল হাই, আরকান আলী, হাবিবুর রহমান হবীল, জয়নাল মিয়া, নুর আলম, আব্দুর রহিম, আব্দুল আউয়াল, কবির আহমদ, আব্দুল আলীম, জাহির আলী, ছোরাব আলী, মামুন আহমদ, হাফিজুর রহমান, ওলিউর রহমান, লোকমান আহমদ, আব্দুল বাসিত, দুলাল আহমদ, সাইদুল মিয়াসহ অন্য আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

জানা গেছে, গতকাল সন্ধায় স্থানীয় হাসনাবাদ বাজারে গাড়ি পার্কিং নিয়ে করছখালী গ্রামের ওলিউর রহমান ও হাসনাবাদ গ্রামের রুহুল আমিনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। দুই ঘণ্টা ধরে চলমান সংঘর্ষের পর স্থানীয় গণ্যমান্য লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। ঘটনার দীর্ঘ সময় পর ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ছাতক থানার ওসি নাজিম উদ্দিন সংঘর্ষের বিষয় নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App