×

সারাদেশ

বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২১, ০৫:১৬ পিএম

বাউফলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ছবি

বাউফলের দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রাম থেকে পলি আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাউফল পুলিশ। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ১২ টার দিকে  ওই লাশ উদ্ধার করা হয়। পলি ওই গ্রামের মিলন প্যাদার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর নাম নাসরিন আক্তার (২৮)।

স্থানীয়দের থেকে জানা যায়, সোমবার রাতে দ্বিতীয় স্ত্রী পলির সাথে পারিবারিক বিষয় নিয়ে স্বামী মিলন প্যাদার ঝগড়া হয়। রাত ১০ টার দিকে ঝগড়া থেমে যাওয়ার পর যে যার মতো ঘুমাতে যায়। রাত সাড়ে ১১ টার দিকে পলিকে নিজ কক্ষের আড়ার সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বাউফল থানা পুলিশকে জানালে রাত ১২টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লাশের গলায় দাগ রয়েছে। ঘটনাটি পারিবারিক কলহ থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর  প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App