×

সারাদেশ

রোটারির উদ্যোগে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট সেন্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ০৬:৩৫ পিএম

রোটারির উদ্যোগে ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে কমফোর্ট সেন্টার

রোটারির দু’দিন ব্যাপী প্রশিক্ষণ সেশনে গভর্নর এম রুবাইয়াত হোসেন এবং গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ নেতারা। ছবি: সংগৃহীত

‘রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’ এর উদ্যেগে সারাদেশে অবহেলিত ৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক কমফোর্ট সেন্টার নির্মাণ প্রকল্পের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) কক্সবাজারে রোটারীর প্রেসিডেন্ট ও সহকারী গভর্নরদের দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে এই প্রকল্প উদ্বোধন করেন রোটারি ইন্টারন্যাশনাল এর প্রেসিডেন্ট (নির্বাচিত) শেখর মেহতা। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি গভর্নর এম রুবায়েত হোসেন, গভর্নর (নির্বাচিত) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ড. বেলাল উদ্দিন আহমেদ, ডিএফএফএল রোকেয়া ফারুকী, প্রধান উপদেষ্টা মাগফুর উদ্দিন আহমেদ, সাবেক গভর্নর ইসতিয়াক এ জামান, এম হাফিজুল্লাহ, সাফিনা রহমান, শওকত হোসেন, মোহাম্মদ আইউব, মো. খায়রুল আলম, ডিজিএন এম এ ওহাব, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ইভেন্ট চেয়ার  ইব্রাহিম খলিল আল জায়েদ পিনাক, সাবেক গভর্নর এবং রোটারি নেতারা।

রোটারির আধুনিক এই কমফোর্ট সেন্টারগুলোতে উন্নতমানের টয়লেট স্থাপন ছাড়াও নারী শিক্ষার্থীদের প্রয়োজন বিবেচনা করে মেনেস্ট্রুয়াল হাইজিন ম্যানেজমেন্ট রুম ও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। রোটারি ইন্টারন্যাশনাল ও দেশের রোটারি ক্লাবগুলোর যৌথ অর্থায়নে এই প্রজেক্টটি বাস্তবায়িত হবে। বক্তাগন জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) বাস্তবায়নে রোটারি ইন্টারন্যাশনালের ভূমিকার বিষয় নিয়েও আলোচনা করেন। বাংলাদেশে এমডিজি ও এসডিজি বাস্তবায়নে রোটারি ইন্টারন্যাশনাল বলিষ্ট ভূমিকা রাখার জন্য অর্থায়ন ও স্বেচ্ছাসেবা দেওয়ার বিষয়ে সচেষ্ট রয়েছে বলেন জানান আলোচকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App