×

সারাদেশ

রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচালক গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২১, ০৫:০৪ পিএম

রাজশাহীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাসচালক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত বাস চালক আব্দুল রহিম

রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালিতে বাসের সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  আগুন ধরে ১৭ জন নিহতের ঘটনায় হানিফ বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলার পুঠিয়া উপজেলার মাহিন্দ্র বাইপাস থেকে কাটাখালি থানা পুলিশের একটি টিম ওই বাস চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বাস চালকের নাম আব্দুল রহিম। তিনি উপজেলার বাড়ইপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনার পরই রাতে হানিফ পরিবহণ বাসের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কাটাখালি থানার এসআই নুর মোহাম্মদ বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৭ জনকে হত্যা ও কয়েকজন জখমের অভিযোগ আনা হয়। ওই মামলাতেই বাস চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে।

গোলাম রুহুল কুদ্দুস জানান, নিহত ১৭ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার থেকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এরপর মরদেহ নিয়ে তারা রংপুরের  উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এদিকে, সড়ক দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আবু আসলামকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে তাদের দ্রুত তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

এর আগে শুক্রবার (২৬ মার্চ) রাজশাহীর কাটাখালি থানার সামনে বাসের সঙ্গে সংঘর্ষের পর সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসে আগুন গেলে যায়। এতে মাইক্রোবাসের ১৭ জন যাত্রীই পুড়ে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন, নতুন দায়িত্বে যারা

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে করতে চান ট্রাম্প

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা, আসামি গ্রেপ্তার

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

বদলির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় শিক্ষকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App