×

সারাদেশ

মদনে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৪:১১ পিএম

মদনে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

মিথ্যা মামলা প্রত্যাহার, বসত ঘর ভাংচুর, লুটপাট ও শিশু হত্যায় প্রতিবাদ

নেত্রকোনার মদনে মিথ্যা মামলা প্রত্যাহার, বসত ঘর ভাংচুর, লুটপাট ও শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী ও এলাকাবাসী ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালী তার বক্তব্যে বলেন, এলাকার একটি প্রভাবশালী মহলের মদদে সন্ত্রাসী হাবিবুর তার লোকজন নিয়ে শিশু হত্যাসহ, বেশ কয়েক দফায় বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে। আমরা এর ন্যায় বিচার দাবি করছি। এছাড়াও মানববন্ধন কর্মসূচিতে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারসহ বাড়ি ঘর ভাংচুরের প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রিপন সিদ্দিকী, মাগরিবুর রহমান আন্ছু, জাকির হোসেন, রিপন মিয়া, দিলু মিয়া প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App