×

সারাদেশ

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২১, ০৮:৪৫ এএম

আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস

ফাইল ছবি

সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ ২ এপ্রিল পালিত হবে ১৪তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মহামারী-উত্তর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ’।

বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনায় অটিজম বৈশিষ্ট‌্যসম্পন্ন ব্যক্তির নিরাপত্তা ও কর্মক্ষেত্রের বিষয় বিবেচনা করে দিবসটির এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ’।  করোনা পরিস্থিতি বিবেচেনায় দিবসটি এবছর অনাড়ম্বরভাবে পালন করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া অটিজম বৈশিষ্ট‌্যসম্পন্ন ব্যক্তিদের সম্মানে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নীল বাতি জ্বালানো হবে। বিষয়টি সম্পর্কে সচেতনতা বাড়াতে রোড ব্র্যান্ডিং, বিশেষ স্মরণিকা এবং লিফলেটও ছাপানো হয়েছে। এ বছর মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অটিজম বৈশিষ্ট‌্যসম্পন্ন ২ হাজার ৫০০ ব্যক্তিকে চিকিৎসা অনুদান বাবদ ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা-প্রশিক্ষণ, দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া পৃথক বাণীতে বলেছেন, আমি প্রত্যেক অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আরও মমতাময়ী, যত্নবান ও দায়িত্বশীল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমার দৃঢ় বিশ্বাস তাদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা-প্রশিক্ষণ ও মমতা দিয়ে গড়ে তোলা হলে তারা সমাজ ও রাষ্ট্রের দক্ষ জনসম্পদে পরিণত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App