×

সারাদেশ

আটোয়ারীতে মৌমাছির কামড়ে এক ব্যাক্তির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২১, ০৯:১৩ পিএম

আটোয়ারীতে মৌমাছির কামড়ে এক ব্যাক্তির মৃত্যু

ফাইল ছবি

পঞ্চগড়ের আটোয়ারীতে মৌমাছির কামড়ে গোপাল চন্দ্র বর্মন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত গোপাল ওই এলাকার নির্মল চন্দ্র বর্মনের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, কিছু দিন ধরে গোপাল লিভার, কিডনী সহ নানা রোগে ভুগছিলেন। বুধবার দুপুরে শারিরিক অসুস্থ জনিত কারণে নিজ বাড়ির বারান্দায় বসে ছিলেন। বাড়ির পাশের একটি গাছে মৌমাছির চাকে চিল পাখি হানা দিলে এসময় মৌমাছির ঝাঁক এসে তাকে আক্রমণ করলে তিনি মাটিতে লুটে পড়েন। তার শারিরিক অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুজ্জামান বিপ্লব তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরিবারের লোকজন তাকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এ অবস্থায় মৌমাছির কামড়ে আরো কাতর হয়ে পড়ায় তার মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App