×

সারাদেশ

তাড়াইলে করোনার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২১, ০৬:২৯ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে করোনার ২য় ডোজের টিকা দেওয়া শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬৮ জনকে করোনার ২য় ডোজের টিকা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এরমধ্যে পুরুষ ৫৩ জন এবং মহিলা ১৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন বলেন, গত ৮ মার্চ থেকে আমরা করোনার টিকা দেওয়া শুরু করেছি। সর্বমোট তিন হাজার দুই শত ৮৫ জনকে ১ম ডোজের টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে আজ থেকে ২য় ডোজের টিকা দেওয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। তিনি আরো বলেন, নতুন করে ৭ জনের নমুনা সহ মোট ১ হাজার ১ শত ২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে আক্রান্তের সংখ্যা ১৩৩ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ শত ২৪ জন।

করোনায় মৃত্যুবরণ করেছেন একজন এবং ৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। রিপোর্টের অপেক্ষায় অপেক্ষারত আছেন ৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App