×

সারাদেশ

লক্ষ্মীপুরে মেঘনায় জাটকাসহ ৩৬ জেলে আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০১:৩৫ পিএম

লক্ষ্মীপুরে মেঘনায় জাটকাসহ ৩৬ জেলে আটক

জাটকা মাছ। ফাইল ছবি

নিষিদ্ধ সময়ে মেঘনা নদীতে মাছ শিকারের অভিযোগে লক্ষ্মীপুরের কমলনগরে জাটকাসহ ৩৬ জন জেলেকে আটক করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে মেঘনার কাদির পণ্ডিতের হাট এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড।

এ সময় জেলেদের কাছ থেকে জাটকাসহ বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ এবং তাদের ব্যবহৃত ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়। আটক জেলেরা কমলনগর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে ২৭ জন প্রাপ্তবয়স্ক এবং নয়জন অপ্রাপ্তবয়স্ক।

কোস্টগার্ডের কমলনগর কন্টিনজেন্ট কমান্ডার পেটি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান জানান, জাটকা সংরক্ষণের লক্ষ্যে সরকার মেঘনা নদীতে মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড শনিবার মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। এ সময় জাটকাসহ বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছ ও ইঞ্জিনচালিত একটি ট্রলারসহ ৩৬ জেলেকে হাতেনাতে আটক করা হয়।

তিনি বলেন, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার পাশাপাশি জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App