×

সারাদেশ

তাড়াইলে প্রেমের ফাঁদে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার -২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০৫:১৬ পিএম

কিশোরগঞ্জের তাড়াইলে প্রেমের ফাঁদে পড়ে ধর্ষণের স্বীকার হয়েছে ১৬ বছরের এক তরুণী। ধর্ষক মো.হালিম মিয়া (২২) ও তার সহযোগী শাহ আলম (১৬) কে গ্রেপ্তার করেছে তাড়াইল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তাড়াইলে এক তরুণীর সঙ্গে রাউতি ইউনিয়নের দাউদপুর কেউটি পাড়া গ্রামের মৃত সিদ্দীকুর রহমানের ছেলে মো. হালিম মিয়ার সঙ্গে প্রায় দুই বছর যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত ৯ এপ্রিল ওই তরুণী তার ভগ্নিপতির বাড়িতে বেড়াইতে যায়। ভগ্নিপতির বাড়িতে থাকাকালীন তরুণীকে গিফট দেওয়ার কথা বলে মোবাইলে ডেকে বাহিরে নিয়ে যায় প্রেমিক হালিম। প্রেমিক প্রেমিকার মধ্যে গল্প গুজব চলাকালীন শাহ আলমের সহযোগীতায় প্রেমিক হালিম মিয়া জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে। ওই সময় ভগ্নিপতি ও পাড়ার লোকজন শাহ আলমকে আটক করলে প্রেমিক হালিম মিয়া পালিয়ে যাওয়ার সময় তাকেও আটক করে তাড়াইল থানায় খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে তাড়াইল থানার এস আই স্বাগত আদিত্য সঙ্গীয় ঘটনাস্থলে পৌঁছে ওই দুইজনকে গ্রেপ্তার করে।

তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তরুণীকে ধর্ষণ ও ধর্ষককারীকে সহযোগীতায় দায়ে দুই জনকে আসামী করে সোমবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে তাড়াইল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে আসামীদেরকে কিশোরগঞ্জ কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App