প্রিন্ট: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ এএম
আরো পড়ুন
এক কোরালের দাম চৌদ্দ হাজার!
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ১০:২০ পিএম
একটি কোরাল মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। ছবি: ভোরের কাগজ
বরগুনার পাথরঘাটা বাজারে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে একটি কোরাল মাছ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়! উপজেলার চরদুয়ানী ইউনিয়ন সংলগ্ন বলেশ্বর নদীর জেলেদের জালে মাছটি ধরা পড়ে বলে জানান বিক্রেতা ইউনুস মিয়া।
বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা পৌর শহরের মাছ বাজারে মাছটি কেটে বিক্রি করেন ইউনুস মিয়া। প্রতি কেজি মাছ ৮'শ টাকা দরে ক্রেতারা কিনে নেন বলে তিনি জানান। মাছটির মোট দাম হয় ১৩ হাজার ৬'শ টাকা।
স্থানীয় জেলে ফারুক জানান, এই মৌসুমে প্রতিবছর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদনদী থেকে প্রচুর কোরাল মাছ ধরা পড়ে জেলেদের জালে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন