×

সারাদেশ

আমতলীতে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় শিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৭:৪২ পিএম

আমতলীতে সড়ক পার হতে গিয়ে বাসের চাপায় শিশু নিহত

প্রতীকী ছবি

বরগুনার আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়া গাছিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে পিতার সঙ্গে সড়ক পার হতে গিয়ে দূর্ঘটনায় মোহাম্মদ আবদুল্লাহ (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রবিবার (২৭ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পটুয়াখালী থেকে ছেড়ে আসা এ.আর এক্সপ্রেস যাত্রীবাহী একটি বাস আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া বাজার বাসষ্ট্যান্ড অতিক্রম করে। এ সময় শিশু মোহাম্মদ আবদুল্লাহ তার পিতার হাত ধরে সড়কটি পার হওয়ার সময় দ্রুতগামী ওই ঘাতক বাসটি শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

নিহত শিশু মোহাম্মদ আবদুল্লাহ উপজেলার পাতাকাটা গ্রামের হাবিবুর রহমান পাহলানের পুত্র। এ ঘটনায় ঘাতক বাসটি আমতলীর বটতলা থেকে আটক করা হলেও বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এবং লাশের ময়না তদন্ত না করার জন্য আবেদন করা হলে নিহত শিশুর মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আমতলী থানার পরিদর্শক (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হলেও পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App