×

সারাদেশ

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০৬:৪৭ পিএম

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) পৌর সদরে অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়।

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় দুস্থদের মধ্যে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়।

বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন এবং একটি পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপমানবাধিকার সম্পাদক আমিনুর রহমান সোহেল, ফরিদপুর শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এটিএম জামিল তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী চিশতী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শরীফ মো. বাকের ইদ্রিস, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিনা, সাংগঠনিক সম্পাদক মনজুর হোসেন তুষার, মো. রবিউল ইসলাম খান, প্রচার সম্পাদক মো. আনিচুজ্জামান আনিস, যুব বিষয়ক সম্পাদক মো. সাহিদ হোসেন, চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মিজানুর রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App